ওয়েব ডেস্ক : আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত কালীপুজোর প্রতিমা বিসর্জন উপলক্ষে কলকাতার চক্র রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। জানানো হয়েছে, বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত একাধিক ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হবে।
আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এই তিন দিন নির্দিষ্ট কয়েকটি ট্রেন টালা স্টেশন পর্যন্তই যাবে।
বারাসাত-মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ এবং দত্তপুকুর মাঝেরহাট ট্রেনের যাত্রা টালাতেই শেষ হবে। এছাড়াও মাঝেরহাট-হাবরা, বালিগঞ্জ-বারাকপুর, মাঝেরহাট-বারাসাত ট্রেনগুলি টালা থেকেই যাত্রা শুরু করবে।
অন্যদিকে গেদে-মাঝেরহাট ট্রেনটি কাকুরগাছি হয়ে ঘুরিয়ে শিয়ালদহ নর্থে যাত্রা শেষ করবে। মাঝেরহাট-নৈহাটি ট্রেনটি শিয়ালদহ নর্থ থেকে যাত্রা শুরু করবে। দক্ষিণের দিকে লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট ট্রেনটি যাত্রা বালিগঞ্জের শেষ হবে। মাঝেরহাট-দত্তপুকুর ট্রেনটি বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে ঘুর পথে চলবে। বিবাদিবাগ-ব্যারাকপুর ট্রেনটি মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
রেল পরিষেবার সময় পরিবর্তনের কথা মাথায় রেখে যাত্রা পথ পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।




