Homeকলকাতাকালীঘাটকাণ্ডে অভিষেকের নামে FIR

কালীঘাটকাণ্ডে অভিষেকের নামে FIR

মমতার নিশানায় কালীঘাট থানার ওসি

ওয়েব ডেস্কঃ ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জন্মদিনের রাতে উত্তেজনার ঘটনায় সক্রিয় প্রশাসন। স্বতঃপ্রবৃত্ত দুটি মামলা করেছে পুলিশ। একটি মামলায় নাম রয়েছে খোদ অভিষেকের। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশকে চড় মারার গুরুতর অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। এলাকার সিসি়টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তা দেখে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলে সূত্রের খবর। ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কালীঘাট থানার অফিসার ইনচার্জ বলাই বাগের দিকে।

কালীঘাট থানায় তিনটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিষেকও অজ্ঞাত পরিচয় বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন। তার ভিত্তিতে একটি FIR রুজু হয়েছে। আবার অভিষেকের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন কয়েকজন বিজেপি কর্মীও। অভিষেকের জন্মদিন ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয় কালীঘাট চত্বরে। জন্মদিন উপলক্ষ্যে তৃণমূল সাংসদের বাড়ির জড় হন তৃণমূল কর্মীরা সে সময় বিজেপি কর্মীদের সঙ্গে মুখেমুখি সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিষেকের অভিযোগ, ভাঙচুর করা হয় তাঁদের দলীয় কার্যালয়।

ঘটনার জেরে তাঁর বাড়ির সামনেই অবস্থান-বিক্ষোভ দেখাতে থাকেন অভিষেক পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের সঙ্গেও তর্কে জড়ান তিনি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন। ঘটনার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তাঁর বাড়ির সামনে বেআইনি ভাবে পুজো হচ্ছে, যাতে তাঁর বাড়ির পুজোয় কেউ না আসতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments