HomeTop Newsজেনে নিন কালীপুজোয় মেট্রোর সময়সূচি

জেনে নিন কালীপুজোয় মেট্রোর সময়সূচি

সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। রাতেও পাওয়া যাবে মেট্রোপরিষেবা

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পর এবার কালীপুজো। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই কালীপুজোয় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। রাতেও পাওয়া যাবে মেট্রোপরিষেবা।

ব্লু লাইনে আপ ও ডাউন সহ মোট ১৫২টি মেট্রো চলবে।

নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭.৫৪।

শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো শুরু হবে সকাল ৮টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮ টায়।

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮ টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০.৪০ মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১ টায়।

গ্রিনলাইনে কালীপুজোর দিন ১২৩টি মেট্রো চলবে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টায়। শেষ মেট্রো থাকবে রাত ১১টায়।

সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮ টা ২ মিনিটে। শেষ মেট্রো রাত ১১ টায়।

ইয়েলো লাইনে কালীপুজোর দিন ৭৮ টি মেট্রো চলবে।

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৯টা ১৮ মিনিটে। শেষ মেট্রো রাত ৯টায়।

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে। শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে।

অরেঞ্জ ও পারপেল লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য রবিবারের মতোই এদিনও বন্ধ থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments