ওয়েব ডেস্ক: এবার মেট্রো ছুটবে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার। রাজ্য সরকার এই ভাবনা প্রায় পাকা করে ফেলেছে।
মেট্রো সম্প্রসারণ নিয়ে নয়া ভাবনা রাজ্যের। শহর কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাতায়াত আরো সহজ করতে মেট্রো পরিষেবার প্রস্তাব রাজ্যের। এসপ্ল্যানেড থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো চলাচলের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। ভূগর্ভস্থ মেট্রো লাইনের প্রস্তাব পিএমও দপ্তরে জমা করেছে রাজ্য সরকার। মেট্রো সম্প্রস রাজ্যের এই ভাবনার কথা জানিয়েছেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ব্যস্ত সময়ে শহর কলকাতায় মেট্রো পরিষেবা অত্যন্ত উল্লেখযোগ্য। কোন সময়ের মধ্যে অতি দ্রুত অনেক দূরত্বে পৌঁছে যাওয়া সম্ভব হয়। সেই সুবিধার কথা মাথায় রেখেই এবার ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার প্রস্তাব রেখেছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবার যেতে গেলে সড়কপথে বা রেলপথে যেতে হয়। এবার মাটির নিচ দিয়েও সেই পরিষেবা চালু করার কথা ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের দিক থেকে সরাসরি এসপ্ল্যানেড পর্যন্ত ভূগর্ভস্থ মেট্রো সংযোগের সম্ভাবনা জোরালো ভাবে খতিয়ে দেখতে চাইছে পুর দপ্তর।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী ও প্রান্তিক অঞ্চল থেকে সাধারণ মানুষের কলকাতা শহরে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে।
শহরের উন্নতিতে একাধিক মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে পুর দপ্তর। সেই পরিকল্পনার মধ্যে যেমন রয়েছে, নদীতীর বরাবর আলাদা হাঁটার পথ তৈরি, সাইকেল লেন নির্মাণ এবং ঐতিহাসিক ঘাট ও প্রাচীন মন্দিরের সংস্কার। তেমন রয়েছে ডায়মন্ড হারবার পর্যন্ত মেট্রো পরিষেবার ভাবনা।




