ওয়েব ডেস্ক: ১২৫ দিনের কাজে গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার। পঞ্চায়েতের দিকে বিশেষ নজর দিতে চাইছে তাঁরা। বুধবার পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের সেরে বেরিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে। নিউটাউনে সেই ভবন তৈরি করার কথা বলা হয়েছে। এই ভবন তৈরির জন্য ৫ একর জমি দেবে সরকার। বুধবারের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, ইতিমধ্যে পঞ্চায়েতে ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তারমধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। ভিবি-জি রামজি প্রকল্পে প্রতিদিন ২২ লক্ষ মানুষ কাজ করছেন। বুধবার পঞ্চায়েত ভবনে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ আধিকারিকরা। এছাড়াও ছিলেন রাজ্যের সব বিডিও, ডিএমরা।
পাশাপাশি পঞ্চায়েত দপ্তরে বড়সড় নিয়োগ নিয়েও কথা হয়েছে এদিন। সব মিলিয়ে প্রায় ৭ হাজার ১৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্থায়ী পদে নিয়োগের পাশাপাশি আরও ১ হাজার অস্থায়ী কর্মীও নিয়োগ করা হবে।




