HomeScrollডিএ মামলায় নতুন মোড়, ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের পরেই পরবর্তী শুনানি সুপ্রিম...

ডিএ মামলায় নতুন মোড়, ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের পরেই পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে

আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলায় পরবর্তী শুনানির দিন ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় বৈঠকে বসবে শীর্ষ আদালত নিযুক্ত উচ্চপর্যায়ের কমিটি। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন ওই কমিটির বৈঠকের ফলাফল খতিয়ে দেখার পর আগামী ২৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি পি কে মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

মঙ্গলবারের শুনানিতে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁরা নির্ধারিত হারে ডিএ পাচ্ছেন না। ফলে কমিটির আগামী বৈঠক এবং তার পর্যবেক্ষণের দিকেই এখন নজর রাজ্য সরকারি কর্মীদের।

আরও পড়ুন 

বোর্ড গঠনের আগেই হোটেল থেকে আটক মোর্চার পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্য

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments