HomeBig Breakingসিপিএমের ছাত্র রাজনীতিতে স্বাধীনতার অভাব, বাবার শিল্পায়নের স্বপ্নে শুভেন্দু সরকারের উপর আস্থা...

সিপিএমের ছাত্র রাজনীতিতে স্বাধীনতার অভাব, বাবার শিল্পায়নের স্বপ্নে শুভেন্দু সরকারের উপর আস্থা সুচেতনের

সিপিএমের একাংশের নেতাদের বিরুদ্ধেও দ্বিচারিতার অভিযোগ সুচেতনের

কলকাতা: বামপন্থী পরিবারের সন্তান হয়েও সিপিএমের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তীব্র অসন্তোষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুত্র সুচেতন ভট্টাচার্যের সাম্প্রতিক মন্তব্যে অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট। এসএফআইয়ের নিয়ন্ত্রণমূলক রাজনীতি থেকে সিপিএম নেতাদের কথায় ও কাজে দ্বিচারিতা—একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যে শিল্পায়নের প্রশ্নে বর্তমান বিজেপি সরকারের উদ্যোগের প্রশংসা করে বাবার অপূর্ণ স্বপ্ন পূরণের আশা প্রকাশ করেছেন সুচেতন।

একসময় প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র থাকাকালীন এসএফআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুচেতন। কিন্তু সংগঠনের অভিজ্ঞতা তাঁকে হতাশ করে। তাঁর অভিযোগ, এসএফআই ঠিক করে দিতে চাইত কে কোন বই পড়বেন, কার সঙ্গে মিশবেন, এমনকী কার সঙ্গে কথা বলবেন। ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী সুচেতনের পক্ষে এই নিয়ন্ত্রণ মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই সংগঠন ছাড়েন তিনি। তাঁর কথায়, দল বেঁধে একই কথা বলা কিংবা এক বুলি আওড়ানোর রাজনীতি তাঁর পছন্দ নয়।

সিপিএমের একাংশের নেতাদের বিরুদ্ধেও দ্বিচারিতার অভিযোগ তুলেছেন তিনি। প্রকাশ্যে সর্বহারার রাজনীতির কথা বললেও ব্যক্তিগত জীবনে তাঁদের অনেকের জীবনযাপন সম্পূর্ণ বিপরীত বলে কটাক্ষ সুচেতনের।

আরও পড়ুন:

১২৫ দিনের কাজে দেশের তলানিতে বাংলা, হাল ফেরাতে মাঠে মুখ্যমন্ত্রী

তবে সাক্ষাৎকারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ বাবার শিল্পায়নের স্বপ্ন নিয়ে। তাঁর বক্তব্য, সিঙ্গুরে শিল্প না হওয়ার আক্ষেপ আমৃত্যু বয়ে বেড়িয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জীবনের শেষ পর্বেও সেই ব্যর্থতা তাঁকে কষ্ট দিয়েছিল। সুচেতনের মতে, বর্তমান বিজেপি সরকার শিল্পস্থাপনে সদর্থক পদক্ষেপ করছে। সেই উদ্যোগ বাস্তবায়িত হলে তাঁর বাবা খুশি হতেন। একই আশাবাদী তিনি নিজেও।

বুদ্ধদেবের রাজনৈতিক পরিচয়ের বাইরে দাঁড়িয়ে পুত্রের এই বক্তব্য রাজ্যের শিল্পায়ন এবং বাম রাজনীতির আত্মসমালোচনা—দুই প্রশ্নকেই নতুন করে সামনে আনল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments