HomeBig Breakingইন্দ্রনীল সেনের মেয়েকেও তলব লালবাজারের

ইন্দ্রনীল সেনের মেয়েকেও তলব লালবাজারের

কী কারণে পুলিশের ডাক?

ওয়েব ডেস্ক: পাস দুর্নীতি কাণ্ডে বাবা রয়েছেন জেলে। মাকেও চলব করা হয়েছে। এবার লালবাজারের ডাক পেলেন প্রাক্তনমন্ত্রী ইন্দ্রনীল সেনের কন্যা। দুর্গাপুজোর পাস দু্র্নীতি নিয়ে গ্রেফতার হয়েছেন ইন্দ্রনীল সেন। আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন তিনি। কিন্তু তারমধ্যেই জড়িত থাকার অভিযোগ উঠছে প্রাক্তনমন্ত্রীর কন্যার বিরুদ্ধে।

দুর্গাপুজোর পাস দুর্নীতিতে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দার নামে এফআইআর হয়েছে। কিন্তু তাঁর স্ত্রী আগাম জামিন নিয়ে রাখায় তাঁকে গ্রেফতার করা যায়নি। কিন্তু ইন্দ্রনীল সেন জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁর মেয়েকে তলব করা হয়েছে। অভিযোগ, তাঁর মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, অবৈধ লেনদেনের হদিশ মিলেছে। সেই টাকার হদিশ পেতেই জিজ্ঞাসাবাদ করতে চাইছে কলকাতা পুলিশ।

‘মাস আর্ট’ সংস্থাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, দুর্গাপুজোর প্রিভিউ শো এবং বিশেষ প্রবেশের ভিআইপি পাস বিক্রির নামে ইউনেসকোর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা তোলা হয়েছিল। অথচ ওই সংস্থার ইউনেসকোর নাম বাণিজ্যিকভাবে ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন ছিল না বলে দাবি তদন্তকারীদের। সংস্থাটির সঙ্গে মধুছন্দার যোগসূত্র রয়েছে। তিনি সংস্থার সভাপতি বলেও তদন্তে উঠে এসেছে।

বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে ইডিও আর্থিক তছরুপের অভিযোগে তদন্তে নামে। লালবাজারের দাবি, পুজোর পাস বিক্রি এবং সরকারি দপ্তরের অনুষ্ঠান ও বইমেলার টেন্ডার বণ্টন মিলিয়ে প্রায় ১১৫ কোটি টাকার দুর্নীতির সূত্র খতিয়ে দেখা হচ্ছে। ইন্দ্রনীলের স্ত্রী, মেয়ে ও আত্মীয়দের নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ার অভিযোগও তদন্তকারীদের নজরে এসেছে। এবার মেয়েকে গ্রেফতার করা হয় নাকি আরও বড় তথ্য উঠে আসে, সেদিকেই লক্ষ্য সকলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments