HomeTop Newsশ্যামাপ্রসাদের মৃত্যু ঘিরে অজানা প্রশ্ন, অটলের ভূমিকায় মঞ্চে সুকান্ত মজুমদার

শ্যামাপ্রসাদের মৃত্যু ঘিরে অজানা প্রশ্ন, অটলের ভূমিকায় মঞ্চে সুকান্ত মজুমদার

রাজনীতির পরিচিত মঞ্চ ছেড়ে এ বার নাট্যমঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার রবীন্দ্র সদনে রঙ্গ অপেরা প্রযোজিত ‘কেশরী হত্যা?’ নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করলেন তিনি

ওয়েব ডেস্ক : রাজনীতির পরিচিত মঞ্চ ছেড়ে এ বার নাট্যমঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। রবিবার রবীন্দ্র সদনে রঙ্গ অপেরা প্রযোজিত ‘কেশরী হত্যা?’ নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করলেন তিনি। নাটকের কেন্দ্রে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং কাশ্মীরে বন্দিদশায় তাঁর বিতর্কিত মৃত্যুর প্রেক্ষাপট।

১৯৫৩ সালে জম্মু-কাশ্মীরে প্রবেশের সিদ্ধান্ত, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং শ্যামাপ্রসাদের শেষ অধ্যায়—নাটকের কাহিনিতে উঠে এসেছে ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ পর্ব। তরুণ অটল বিহারী বাজপেয়ী ছিলেন শ্যামাপ্রসাদের ঘনিষ্ঠ সহযোদ্ধা। সেই ঐতিহাসিক সম্পর্কের সূত্র ধরেই নাটকে কথকের ভূমিকায় রয়েছেন বাজপেয়ী। তাঁর চরিত্রে সুকান্তের অভিনয় ছিল এই প্রযোজনার অন্যতম আকর্ষণ।

রামলীলায় ঐক্যবদ্ধ INDIA, পাল্টা কর্মসূচি BJP-র! রাজধানীতে কী হল দিনভর?

রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও মঞ্চে সুকান্তের এই উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। নাটকটি শুধু এক ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনকথা নয়, শ্যামাপ্রসাদের মৃত্যুর ও তা ঘিরে দীর্ঘদিনের প্রশ্নগুলিও দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস। ইতিহাসের পরিচিত অধ্যায়কে নাট্যভাষায় নতুন করে দেখার সুযোগ করে দিল ‘কেশরী হত্যা?’।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments