HomeBig Breakingমতুয়া বোর্ড ও ঠাকুরনগর পুরসভা তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

মতুয়া বোর্ড ও ঠাকুরনগর পুরসভা তৈরি হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: অনেক সরকার এসেছে, গিয়েছে, কিন্তু মতুয়াদের নিয়ে কেউ ভাবেনি। কিন্তু বর্তমান সরকার যা বলবে, সংবিধান মেনে পূরণ করবে। রবিবার ঠাকুরনগরে দাঁড়িয়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ২০২৪ সালে সিএএ আইন পাস হয়, প্রথম থেকেই সিএএ-র বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার মতুয়াদের কথা চিন্তা করেছে। মতুয়াদের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা ব্যায় করা হবে। মতুয়া বোর্ডের মাধ্যমে উন্নয়নের কাজ করা হবে।

নাগরিকত্বের নথি পেলেই ভোটার তালিকায় নাম, মতুয়াদের পাশে থাকার বার্তা শুভেন্দুর

তিনি আরও আশ্বাস দিয়ে বলেছেন, প্রয়োজনে মতুয়া বোর্ড মনে করলে গোঁসাই সমাজের উন্নয়নে যেকোনও প্রকল্প নিতে পারবে। সেই সুযোগ দেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রটিকে ১০০ শয্যার করা হবে। চিকিৎসাব্যবস্থা আরও উন্নত করা হবে। আগামী বাজেটে ঠাকুরনগর পুরসভা হিসেবে ঘোষিত হবে।
পাশাপাশি তিনি বলেছেন, ঠাকুরনগরে মন্দির তৈরি করা হবে। সেই মন্দিরে উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হবে। ঠাকুরনগর জুড়ে বিজেপির করা উন্নয়নের কথা তিনি বার বার বলেছেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments