HomeScrollচোরবাগানকাণ্ডে মহাকরণে সিটের বৈঠক, সূত্র পেতে থিমশিল্পী সুশান্তকে তলব লালবাজারে

চোরবাগানকাণ্ডে মহাকরণে সিটের বৈঠক, সূত্র পেতে থিমশিল্পী সুশান্তকে তলব লালবাজারে

তদন্তের স্বার্থে বুধবারের মধ্যে লালবাজারে হাজিরা দিতে হবে থিমশিল্পী সুশান্তকে

কলকাতা: দুর্গাপুজোয় চোরবাগানের মণ্ডপে বিপর্যয়ের ঘটনার তদন্তে মহাকরণে বৈঠক SIT-র। সূত্রের খবর, সোমবার দুপুরে মহাকরণে বৈঠকের জন্য পৌঁছয় তদন্তকারী দল। জানা গিয়েছে SIT-র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী-সহ অন্যান্য আধিকারিকরা যান মহাকরণে। তদন্ত কতটা এগিয়েছে এবং আগামী দিনে তদন্ত কোন পথে পরিচালিত হবে তা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক। অন্যদিকে দুর্গাপুজোর মণ্ডপ ভেঙে পদপৃষ্টে ১৯ জনের মৃত্যুর তদন্তে এবার থিমশিল্পীকে তলব করল লালবাজার। সূত্রের খবর, চেরবাগান সর্বজনীন পুজোর দায়িত্বে থাকা শিল্পী সুশান্ত শিবানী পালকে ডেকে পাঠিয়েছে পুলিশ। তাঁকে বুধবারের মধ্যে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপ ভেঙে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর তদন্তে এবার থিমশিল্পীকে তলব করল লালবাজার। সূত্রের খবর, চোরবাগান সর্বজনীনের পুজোর দায়িত্বে থাকা শিল্পী সুশান্ত শিবানী পালকে ডেকে পাঠিয়েছে পুলিশ। মণ্ডপের নকশা কীভাবে হয়েছিল, তাতে কোনও ত্রুটি ছিল কিনা। বিস্তারিত জানতেই থিমশিল্পীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা।পাশাপাশি ঘটনার সময় উপস্থিত ৩ জন প্রত্যক্ষদর্শীকেও তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন আচমকা বৃষ্টি ও ভিড়ের চাপে ভেঙে পড়ে ছিল চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপের একাংশ। পদপৃষ্ট হয়ে মৃত ও আহত হন বহু মানুষ। শহরে পুজোর মরসুমে এতবড় বিপর্যয়ের ঘটনা সাম্প্রতিক অতীতে নেই। এই মর্মান্তিক ঘটনার দায় কার? উত্তর খুঁজতে তৎপর হয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন

হলদিয়া পুরভোটে সব আসনে জেতার ডাক মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।ওই দিন মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। দুর্ঘটনার পর থিমশিল্পী সুশান্ত শিবানী পাল নিজেই নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করে ভেঙে পড়েন। তিনি যেহেতু মণ্ডপ তৈরি করেন তাই তাঁর তথ্য যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী দল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments