ওয়েব ডেস্ক: আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে, লক্ষ্মীর পাঁচালী। বিভিন্ন রকম ভোগ, নাড়ু, কল দিয়ে চলছে লক্ষ্মী আরাধনা। রাজ্যের একদিকে যখন পাঁচালী দিয়ে লক্ষ্মীকে পুজো করা হচ্ছে, তখন রাজ্যের অন্যপ্রান্তে কোচবিহারে মহালক্ষী রূপে পূজিত হচ্ছেন তিনি। মহারাজাদের শুরু করা মহালক্ষী রূপ এখানে ভিন্ন।
মদন মদন মন্দিরে ধনদেবী পূজিতা হন রক্তবর্ণা মহালক্ষ্মী রূপে। কোজাগরী লক্ষ্মী দেবীর বাহন প্যাঁচা। কিন্তু মহালক্ষ্মীর বাহন হয় চারটি হাতি। শুধু মহালক্ষ্মী নং এখানে পচিত হন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের কোলে থাকেন শচীমাতা। পুরানে রয়েছে, মা দুর্গার প্রতিমা বিসর্জনের পর ইন্দ্রদেব শচীমাতাকে কোলে নিয়েই স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই পুরান মতে পুজো হয় এখানে।
জানা গিয়েছে, এক সময় রাজবাড়িতে মহালক্ষ্মী পূজিতা হতেন। ১৮৯০ সালে মদনমোহন মন্দির স্থাপিত হয়। তবে থেকেই এই মন্দিরে মহালক্ষ্মীর আরাধনা চলছে। রাজ আমল থেকে শুরু হওয়া এই পুজোর প্রতিমা তৈরি হচ্ছে বংশপরম্পরায়। নিয়ম অনুযায়ী, পুজোর একদিন আগে মূর্তি প্রস্তুত শেষ করতে হয়। শনিবার দেখা গেল সেখানে সেই ছবি। কোজাগরী লক্ষ্মীর দুই হাত। সেখানে মহালক্ষ্মীর চার হাত। বাহনের ক্ষেত্রেও রয়েছে বদল। সব মিলিয়ে রাজ্যের সর্বত্রই আজ লক্ষ্মী আরাধনা।




