HomeBig Breakingদেশজুড়ে খাদির জনপ্রিয়তা বাড়ছে, ভোকাল ফর লোকাল নিয়ে বার্তা মোদির

দেশজুড়ে খাদির জনপ্রিয়তা বাড়ছে, ভোকাল ফর লোকাল নিয়ে বার্তা মোদির

ওয়েব ডেস্ক: রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে আবার ভোকাল ফর লোকাল বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, দেশজুড়ে খাদির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উৎসবের সময়ে স্থানীয় পণ্যের ওপরে জোর দেওয়া হোক। পূর্বপুরুষের থেকে প্রকৃতিকে সম্মান জানাতে শিখেছেন। এদিন তিনি ভোকাল ফর লোকালের কথা বলে জানিয়েছে, সামনেই দীপাবলি। এই উপলক্ষ্যে মাটির প্রদীপ কিনুন সকলে।

তিনি আরও বলেছেন, ভারতের মানুষ যখন কেনাকাটি করেন, তখন তাঁরা দেখেন, জিনিসটি তৈরি কোথায় হয়েছে। স্বদেশী জিনিস কেনার ওপরে জোর দিতে হবে। ভোকাল ফর লোকালের ভাবনা শিল্পীদের বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে। বিহারের মাখনা গ্রীসে পৌঁছে যাচ্ছে। পূর্ণিয়া অঞ্চলে এর চাষ ব্যাপকভাবে হয়। একসময় এটি মূলত দেশের বাজারেই সীমাবদ্ধ ছিল। একইভাবে অড়হর ডাল কর্ণাটকের কালাবুরাগি অঞ্চলের কৃষকদের জীবিকার অন্যতম ভিত্তি। মালদ্বীপে এর রপ্তানি শুরু হওয়ায় সেখানকার চাষিরাও উপকৃত হচ্ছেন। ভোকাল ফর লোকালের ওপরে নির্ভর করে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। ভারতের কৃষকদের জন্য বিশ্বের দরবার বড় বাজার খুলে যাচ্ছে।

প্যাকেজিংয়ের গুরুত্বের কথাও তিনি উল্লেখ করেছেন। শুধু পণ্যের গুণমানই নয়, আকর্ষণীয় প্যাকেজিংও আন্তর্জাতিক বাজারে সাফল্য এনে দিতে পারে। এই সাফল্যের পেছনে সরকারের বিভিন্ন উদ্যোগও রয়েছে। কৃষকদের উৎপাদন বাড়ানো, মান উন্নয়ন এবং রপ্তানির সুযোগ তৈরি করার জন্য নানা প্রকল্প চালু রয়েছে। ‘ভোকাল ফর লোকাল’ শুধু একটি স্লোগান নয়, এটি এখন এক বাস্তব আন্দোলনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ যখন স্বদেশি পণ্য কেনেন, তখন কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা পর্যন্ত সবাই উপকৃত হন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments