HomeScrollপদ্মের জোগানে টান, চড়া দামে বিক্রিতে লাভের আশায় কৃষকরা

পদ্মের জোগানে টান, চড়া দামে বিক্রিতে লাভের আশায় কৃষকরা

ওয়েব ডেস্ক: শহর থেকে গ্রাম এখন সর্বত্রই দুর্গা পুজোতে থিমের ছোঁয়া। সাবেকিয়ানা কিছু জায়গায় ধরা হলেও বেশিরভাগ জায়গায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু অষ্টমীর সন্ধি পুজোতে পদ্মফুল মাস্ট। ১০৮টি পদ্ম ছাড়া মায়ের পুজো করা অসাধ্য। পুজোর বিভিন্ন জায়গায় বিকল্প ব্যবস্থা হলেও, পদ্মফুলের কোনো বিকল্প নেই। চলতি বছরে জোগানের টান পদ্ম ফুলে। তাই চড়া দামে বিক্রি হচ্ছে পদ্ম।

আগে গ্রামবাংলায় সর্বত্রই পদ্মফুল দেখতে পাওয়া যেত। সময়ের সঙ্গে সঙ্গে তার যোগান কমেছে। এখন অনেক জায়গাতেই পদ্মফুল আর দেখতে পাওয়া যায় না। অতি বৃষ্টির জেরে ফলন কম হওয়ায় বাজারে আক্ষরিক অর্থে পদ্ম এখন মহার্ঘ্য। জোগান কম থাকলেও দাম যতই বেশি হোক, পদ্মফুল কিনতেই হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অতি বৃষ্টির কারণে ফলন মার খেয়েছে। খুব কম পরিমাণে পদ্মচাষ হয়েছে। কিন্তু তাতেও দুঃখ নেই পদ্ম কৃষকদের। কারণ তারা জানেন কম জোগান হলেও, চড়া দামে বিকোবে পদ্ম। গত বছর যে পদ্মফুল আড়াই থেকে তিন টাকায় বিক্রি হয়েছিল সেটাই এখন পাঁচ থেকে ছয় টাকা বিক্রি হচ্ছে। পাইকারি মহজনদের হাত ঘুরে তা বিক্রি হচ্ছে ৯ থেকে ১০টাকায়। পঞ্চমীতেই পদ্মের এই নাম থাকলে অষ্টমীতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষকরা।

গ্রাম থেকে ভিন রাজ্যে ও পদ্ম পাঠানোর তোড়জোড় শুরু হয়ে যায়। পদ্ম যাদের টাটকা থাকে তার জন্য বিশেষভাবে প্যাকিং করা হয় । এবার পুজোতে খুশির হাওয়া কৃষক মহলে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments