কলকাতা: বয়স্ক ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ। দুর্গাপুজো উপলক্ষে শুরু হল পুজো পরিক্রমা ২০২৬। প্রণাম সদস্যদের জন্য ‘পুজো পরিক্রমা ২০২৬’ এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ‘পুজো দর্শন’-এর আয়োজন করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হবে ‘শারদ সফর ২০২৬ পুজো অ্যাওয়ার্ডস’-এর।
আগামী ১৪ অক্টোবর বুধবার সকাল ১০টায় কলকাতা পুলিশের পিটিএস (PTS) প্রাঙ্গণে পুজো পরিক্রমা ও বিশেষভাবে সক্ষম শিশুদের পুজো দর্শন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হল। এই উপলক্ষে আয়োজিত হবে ফ্ল্যাগ অফ অনুষ্ঠান। কলকাতা পুলিশের কমিশনার শ্রী অজয় নন্দ ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এই পরিক্রমার আনুষ্ঠানিক সূচনা করেন। শারদোৎসবের আনন্দ সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়া, প্রবীণ ও বিশেষ সক্ষম মানুষদের একাকীত্ব দূর করা এবং তাঁদের জন্য পুজো দেখাকে সহজ ও আনন্দদায়ক করে তোলা।




