কলকাতা: সিঙ্গুর পশ্চিমবঙ্গের রাজনীতিতে গেম চেঞ্জার। ২০১১ সালে রাজ্যে পালাবদলের আগে যেমন, হুগলির এই জনপদ প্রাসঙ্গিক হয়ে উঠেছিল, তেমনই রাজ্যে বিজেপির ক্ষমতায় এসে সেই সিঙ্গুরকেই পাখির চোখ করে এগোচ্ছে। সিঙ্গুরের শিল্প আনতে উদ্যোগী রাজ্য সরকার। সম্প্রতি কিছুতো করব…।” সম্প্রতি সিঙ্গুরে গিয়ে এই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফের জানালেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানার বিষয়েই পরিকল্পনা এগোচ্ছে। ট্রাক কারখানা হবে।
২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি।বিধানসভা ভোটের আগে বিজেপি-র প্রচারের অন্যতম পয়েন্ট ছিল, সিঙ্গুরে শিল্প। প্রথমে যদিও টাটা গোষ্ঠীকে ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছিল বিজেপি নেতৃত্ব।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানাচ্ছেন, সিঙ্গুরে শিল্প ফেরাতে ভারী বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক ভাবে কথা।
আরও পড়ুন
মেয়াদ ফুরিয়েছে, তবু সরকারি সুবিধা ভোগ! ঋতব্রতর বিরুদ্ধে থানায় শোভনদেব
এদিন শনিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ফের জানালেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের কারখানার বিষয়েই পরিকল্পনা এগোচ্ছে। যে সিঙ্গুর একসময় টাটাদের ‘ন্যানো’ গাড়ি কারখানা চলে যাওয়া নিয়ে আন্দোলন-বিক্ষোভ দেখেছিল, সেই এলাকাতেই এবার তৈরি হচ্ছে গাড়ির কারখানা।




