HomeTop Newsরাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের বড় জয়, রাজ্যজুড়ে পিছিয়ে পড়ল বিজেপি

রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের বড় জয়, রাজ্যজুড়ে পিছিয়ে পড়ল বিজেপি

রাজস্থানের পঞ্চায়েত রাজ নির্বাচনে বড়সড় সাফল্য পেল কংগ্রেস। জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, দুই স্তরের নির্বাচনেই বিজেপিকে অনেক পিছনে ফেলে এগিয়ে রয়েছে হাত শিবির

ওয়েব ডেস্ক : রাজস্থানের পঞ্চায়েত রাজ নির্বাচনে বড়সড় সাফল্য পেল কংগ্রেস। জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, দুই স্তরের নির্বাচনেই বিজেপিকে অনেক পিছনে ফেলে এগিয়ে রয়েছে হাত শিবির। প্রাথমিক ফলাফলের পরিসংখ্যান বলছে, গ্রামীণ রাজনীতিতে কংগ্রেসের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বিজেপির রাজনৈতিক প্রভাব থাকা রাজস্থানে পঞ্চায়েত স্তরে এই ফলাফল নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এনে দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি জিতেছে মাত্র ৮টি জেলা পরিষদে। বাকি ৩টিতে জয় পেয়েছে অন্যান্যরা। অর্থাৎ জেলা পরিষদের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপির ব্যবধান যথেষ্ট বড়। এই ফলাফল গ্রামীণ এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের প্রতিফলন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

রবিবার ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প রাস্তায় যান চলাচলের পরিকল্পনা করল পুলিশ

পঞ্চায়েত সমিতির ফলাফলও কংগ্রেসের অনুকূলে। রাজ্যের মোট ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২১৩টিতে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৮৬টি আসন। দুই স্তরের নির্বাচনের ফলাফল একসঙ্গে বিচার করলে স্পষ্ট, গ্রামীণ রাজস্থানে আপাতত এগিয়ে কংগ্রেসই।

এই ফলাফল আগামী দিনের রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments