HomeBig Breakingপ্রবাসী ভারতীয় দিবসে কলকাতায় মোদি, সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি

প্রবাসী ভারতীয় দিবসে কলকাতায় মোদি, সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে বাংলার উপস্থিতি আরও উজ্জ্বল করতে বড়সড় প্রস্তুতি শুরু হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে কলকাতায় বসতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবসের আসর। তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ দিনে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর হাতেই প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার তুলে দেওয়া হবে বিশিষ্ট প্রবাসীদের হাতে।

৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে। সম্মেলনের মূল অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বা মিলন মেলায়। দেশের উন্নয়ন, বিনিয়োগ, সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের অবদান নিয়ে আলোচনা হবে এই মঞ্চে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী ভারতীয়, শিল্পোদ্যোগী, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং তরুণ প্রতিনিধিরা যোগ দেবেন।

সম্মেলনের এবারের মূল ভাবনা, ‘রিটার্ন টু রুটস: রিইগনাইটিং দ্য ডায়াসপোরা কানেক্ট উইথ ভারত’। অর্থাৎ শিকড়ে ফেরা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ক আরও নিবিড় করা। বিশেষ করে বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ভারতের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার উপর জোর দেওয়া হবে।

৭ জানুয়ারি যুব প্রবাসী ভারতীয় দিবসের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। ৮ জানুয়ারি মূল সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৯ জানুয়ারি রাষ্ট্রপতির উপস্থিতিতে হবে সমাপ্তি অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয় সম্মান প্রদান।

শিয়ালদহ উড়ালপুল সংস্কারে প্রশাসনিক তৎপরতা, সরছে দীর্ঘদিনের শিশির মার্কেট

গত ১১ নভেম্বর নয়াদিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যৌথভাবে সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করেছেন। শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনও। সম্মেলন উপলক্ষে কলকাতায় আন্তর্জাতিক অতিথিদের থাকা, যাতায়াত এবং অন্যান্য পরিকাঠামোগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

উল্লেখযোগ্য, ৯ জানুয়ারি মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তনের দিন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস। এবার কলকাতার মঞ্চে সেই অনুষ্ঠানের আয়োজন বাংলার কাছে কূটনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বের নতুন অধ্যায় খুলে দিতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments