HomeTop Newsট্রাম্পের নতুন শুল্ক-চাপে ভারত, ২৫ শতাংশ ট্যারিফের প্রস্তাবে বাড়ল বাণিজ্যিক উদ্বেগ

ট্রাম্পের নতুন শুল্ক-চাপে ভারত, ২৫ শতাংশ ট্যারিফের প্রস্তাবে বাড়ল বাণিজ্যিক উদ্বেগ

ভারতের উপর ফের শুল্কের খাঁড়া! ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ

ওয়েব ডেস্ক : ভারতের উপর ফের শুল্কের খাঁড়া! ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর উদ্যোগ ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। শুধু ভারত নয়, এশিয়ার আরও ছ’টি দেশের পণ্যকেও এই শুল্কের আওতায় আনার প্রস্তাব দিয়েছে আমেরিকা। তালিকায় রয়েছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ড। পাশাপাশি চিন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বিরুদ্ধেও শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন বলেছে, সংশ্লিষ্ট দেশগুলি সরকারি ভর্তুকির সাহায্যে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করছে বলে অভিযোগ আমেরিকার। এর ফলে আন্তর্জাতিক বাজারে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন সংস্থাগুলিও।

উল্লেখ্য, আমেরিকার শীর্ষ আদালত ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্কনীতি বাতিল করে দেওয়ার পর নতুন করে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। সেই তদন্তের ভিত্তিতেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) নতুন শুল্কের প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাব কার্যকর হলে ভারত- আমেরিকা বাণিজ্য সম্পর্কেও নতুন করে টানাপড়েন তৈরি হতে পারে। বিশেষত, দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলার আবহে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ নয়াদিল্লির কাছে বড় কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে প্রস্তাবিত শুল্ক কার্যকর হওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments