HomeBig Breakingশ্রীনাথকে টপকে নয়া মাইলফলক, বিদেশের মাটিতে বিরাট নজির বুমরার

শ্রীনাথকে টপকে নয়া মাইলফলক, বিদেশের মাটিতে বিরাট নজির বুমরার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই বড় কীর্তি জসপ্রীতের

ওয়েব ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট তুলে নতুন মাইলফলক ছুঁলেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে উইকেটহীন থাকলেও রবিবার তিনিই কিউয়িদের প্রথম ধাক্কা দেন। এই দুই উইকেটের সুবাদে জাভাগল শ্রীনাথকে টপকে বিদেশের মাটিতে সফলতম ভারতীয় বোলারদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন তিনি। এই হিসাব সব ধরনের ক্রিকেট মিলিয়ে।

  • তালিকার শীর্ষে অনিল কুম্বলে, ২৪৮টি ম্যাচে তাঁর উইকেট ৪৭৭টি
  • দ্বিতীয় স্থানে জাহির খান, ১৯৯ ম্যাচে ৩৯৮ উইকেট
  • তৃতীয় স্থানে কপিল দেব, ২০৬ ম্যাচে ৩৬৮ উইকেট
  • বুমরা ১৪২তম ম্যাচেই ৩৪১ উইকেটে পৌঁছে গিয়েছেন
  • শ্রীনাথ ১৮৪ ম্যাচে ৩৪০ উইকেট নিয়ে এখন পঞ্চম স্থানে

সব মিলিয়ে চারে থাকলেও জোরে বোলারদের মধ্যে বুমরা এখন তৃতীয়। কপিলকে ছুঁতে তাঁর আরও ২৮টি উইকেট দরকার।

আরও পড়ুন:

ক্রাইস্টচার্চে সম্মান রক্ষার লড়াই! টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরাতে পারবেন বুমরা, কৃষ্ণরা?

বিদেশের মাঠে বিশ্বে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের। ৩১২ ম্যাচে তাঁর ঝুলিতে ৭০০ উইকেট। দ্বিতীয় স্থানে পাকিস্তানের ওয়াসিম আক্রম, ৩৫২ ম্যাচে ৬৯০ উইকেট। তৃতীয় স্থানে ওয়াকার ইউনুস, ২৭৩ ম্যাচে ৫৬০ উইকেট।

টেস্টেও এগোচ্ছেন বুমরা। ভারতীয়দের মধ্যে টেস্ট উইকেটের তালিকায় তিনি এখন দশম স্থানে। তাঁর টেস্ট উইকেট ২৪১টি। এই তালিকাতেও শীর্ষে কুম্বলে, ৬১৯ উইকেট নিয়ে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments