HomeTop News২৬ বছর পর ফিরল গোল্ড স্পট! Blinkit-এ মিলছে নব্বইয়ের দশকের নস্টালজিয়া

২৬ বছর পর ফিরল গোল্ড স্পট! Blinkit-এ মিলছে নব্বইয়ের দশকের নস্টালজিয়া

নব্বইয়ের দশকের স্মৃতি ফিরিয়ে বাজারে গোল্ড স্পট, ২৬ বছর পর কী বদল হল পানীয়তে?

ওয়েব ডেস্ক : গোল্ড স্পটের ইতিহাস বেশ পুরনো। ১৯৫২ সালে পারলে গোষ্ঠী এই কমলালেবুর স্বাদের কার্বনেটেড পানীয় বাজারে আনে। সেই সময় ভারতের সফট ড্রিঙ্কের বাজারে দেশীয় ব্র্যান্ড হিসেবে দ্রুত জনপ্রিয়তা পায় গোল্ড স্পট। আশির ও নব্বইয়ের দশকে তরুণ প্রজন্মের কাছে বিশেষ পরিচিত হয়ে ওঠে এই পানীয়। ‘The Zing Thing’ স্লোগান এবং আকর্ষণীয় বিজ্ঞাপন ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছিল।

১৯৯৩ সালে পারলে গোষ্ঠীর কাছ থেকে গোল্ড স্পট, থামস আপ, লিমকা-সহ একাধিক পানীয় ব্র্যান্ড অধিগ্রহণ করে কোকা-কোলা। কিন্তু গোল্ড স্পটের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। কোকা-কোলার আন্তর্জাতিক ব্র্যান্ড ফ্যান্টাও কমলালেবুর স্বাদের সফট ড্রিঙ্ক। ফলে একই ধরনের পানীয় নিয়ে দুটি ব্র্যান্ড বাজারে রাখার পরিবর্তে ফ্যান্টার উপরেই বেশি গুরুত্ব দিতে শুরু করে সংস্থা। শেষ পর্যন্ত ২০০০ সালে বাজার থেকে সরিয়ে নেওয়া হয় গোল্ড স্পট। তারপর দীর্ঘ ২৬ বছর আর বাণিজ্যিকভাবে দেখা যায়নি এই পানীয়কে।

এবার পুরনো স্বাদ ও পরিচিত ‘জিং’ বজায় রেখেই ফিরছে গোল্ড স্পট। তবে আগের কাচের বোতলের বদলে এবার ক্যানের মধ্যে পাওয়া যাচ্ছে পানীয়টি। কম চিনিযুক্ত ফর্মুলেশন। পরিচিত ট্যাঞ্জি অরেঞ্জ ফ্লেভার। ৩৩০ মিলিলিটারের ক্যান। পুরনো ব্র্যান্ডিংয়ের সঙ্গে আধুনিক প্যাকেজিং।

বিল পাসে কোনও ফাঁক নয়, সাংসদদের চার দিনের হুইপ মোদির

কোকা-কোলা জানিয়েছে, প্রথম পর্যায়ে কুইক কমার্স প্ল্যাটফর্মগুলির মাধ্যমে বাজারে ফিরবে গোল্ড স্পট। Blinkit, Swiggy Instamart, Zepto, Flipkart Minutes এবং Amazon Now-তে পাওয়ার কথা এই পানীয়ের।

এর পিছনে রয়েছে বদলে যাওয়া পানীয়ের বাজার এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতা। একদিকে ক্যাম্পা, লাহোরি জিরার মতো নতুন ও দেশীয় ব্র্যান্ড বাজারে জায়গা করে নিচ্ছে। অন্যদিকে ক্রেতাদের মধ্যে কম চিনিযুক্ত পানীয়ের চাহিদাও বাড়ছে। সেই পরিস্থিতিতে পুরনো জনপ্রিয় ব্র্যান্ডকে নতুন রূপে ফিরিয়ে বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে কোকা-কোলা।

তবে শুধু নস্টালজিয়া দিয়ে নতুন প্রজন্মের মন জয় করা কতটা সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ যাঁদের কাছে গোল্ড স্পট শৈশবের স্মৃতি, আজকের তরুণ প্রজন্মের কাছে সেটি কার্যত নতুন পানীয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments