HomeTop Newsঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি! শনিবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি! শনিবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবারও দুর্যোগের আশঙ্কা বাংলায়! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : ল্যান্ডফলের সময়ই শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আকভান। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি চলছে। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি চলবে।

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনিবার দুপুরের পর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং হুগলির একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের প্রভাব পড়েছে।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি জেলাগুলিতে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনি ও রবিবারের পর আগামী সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। সোমবার থেকে বৃষ্টির প্রকোপ কমতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments