HomeTop Newsদালাল স্ট্রিটে বুলের দাপট! রকেটের গতিতে ছুটছে সেনসেক্স

দালাল স্ট্রিটে বুলের দাপট! রকেটের গতিতে ছুটছে সেনসেক্স

চাঙ্গা নিফটির সূচকও

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে মাঝেমধ্যেই ভারতীয় শেয়ার বাজারে রক্তক্ষরণ হয়। বুধবার রকেটের গতিতে ছুটতে শুরু করেছে বাজার। একধাক্কায় ২০০০ পয়েন্ট বেড়ে ৮৪ হাজারে দাঁড়িয়ে সেনসেক্স। চাঙ্গা হয়েছে নিফটিও। সপ্তাহের মাঝেই দালালস্ট্রিটে গর্জন শুরু করেছে ষাঁড়।

গত সোমবার প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জ। তারপরেই বুধবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই আরও সক্রিয় হয় শেয়ারসূচক। সম্ভাব্য মার্কিন শুল্ক আরোপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও, বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার কেনা এবং অপরিশোধিত তেলের দাম কমার জেরে চাঙ্গা হয়েছে ভারতীয় শেয়ারবাজার।

শিয়ালদহ উড়ালপুল সংস্কারে প্রশাসনিক তৎপরতা, সরছে দীর্ঘদিনের শিশির মার্কেট

দিনের শুরুতেই দুই সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে। সকাল ৯টা ১৮ নাগাদ সেনসেক্স ১,৪১৫.১৯ পয়েন্ট বেড়ে ৮৩,৮৫১.১৮ পয়েন্টে পৌঁছে যায়। পাশাপাশি নিফটি ৫০ বেড়েছে ৫৫৩.৩০ পয়েন্ট। সেই সূচকটি দাঁড়িয়েছে ২৫,৯০২.৯৫ পয়েন্টে। নিফটি ৫০-এ শীর্ষ লাভকারীদের তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইনফোসিস। বৃহত্তর বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা যায়। নিফটি মিডক্যাপ ০.৯২ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ০.৬ শতাংশ বেড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments