HomeBig Breakingআরামের দিন শেষ, কেন্দ্রীয় মন্ত্রীদের কাজে ঝাঁপানোর বার্তা দিলেন মোদি

আরামের দিন শেষ, কেন্দ্রীয় মন্ত্রীদের কাজে ঝাঁপানোর বার্তা দিলেন মোদি

প্রত্যেক মন্ত্রীকে আরও বেশি সক্রিয় হয়ে কাজে নামতে হবে, সাফ বার্তা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ‘খাও, পিও, মৌজ কর—এসব ভারতীয় সংস্কৃতি নয়। এর বাইরে বেরতে হবে।’

কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে এমনই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু পদে থেকে দিন কাটানোর সময় শেষ। এবার প্রত্যেক মন্ত্রীকে আরও বেশি সক্রিয় হয়ে কাজে নামতে হবে। নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ ও রদবদল নিয়ে আলোচনা চলছে। তার মধ্যেই মন্ত্রীদের কাজের খতিয়ান খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও কেন্দ্রীয় দপ্তরের কাজকর্ম নিয়ে মোট ১১টি প্রেজেন্টেশন পেশ করেন সংশ্লিষ্ট সচিবরা। মন্ত্রকগুলির অগ্রগতি, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছনোর বিষয়গুলি পর্যালোচনা করেন মোদি।

প্রধানমন্ত্রীর নির্দেশ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে। শুধু পরিকল্পনা কিংবা পরিসংখ্যান নয়, কাজের বাস্তব ফলাফলই যে গুরুত্বপূর্ণ, সেই বার্তাও দিয়েছেন তিনি। ফলে মন্ত্রীদের কাজের মূল্যায়নে এবার আরও বেশি গুরুত্ব পেতে চলেছে তাঁদের দপ্তরের কার্যকারিতা।

আরও পড়ুন:

জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে কি ইতি, এবার জনতার দরবারে ককরোচরা?

এদিন আদিবাসী উন্নয়ন নিয়েও পৃথক বৈঠক করেছে কেন্দ্র। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। আদিবাসী অধ্যুষিত জেলাগুলির উন্নয়নে নির্দিষ্ট রোডম্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে, এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দিল্লিতে বিজেপির জাতীয় সমিতির বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের আগে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments