HomeScroll'মা কালীকে প্রিজন ভ্যানে তুলে ছিলেন, তৃণমূলনেত্রীকেই প্রিজন ভ্যানে তুলল দিল্লি পুলিশ',...

‘মা কালীকে প্রিজন ভ্যানে তুলে ছিলেন, তৃণমূলনেত্রীকেই প্রিজন ভ্যানে তুলল দিল্লি পুলিশ’, বিস্ফোরক শুভেন্দু

যুবসমাজকে বাম-বিরোধিতায় এগিয়ে আসার আহ্বান শুভেন্দুর

কলকাতা: ‘৩৪ বছর ওরা ধর্ম পালন করতে দিত না। বলত, আমরা নাস্তিক। তৃণমূলনেত্রী পার্ক সার্কাসে মিছিল করে বলেছিলেন, রামমন্দির নেহি চলেগা। সিপিএম ও তৃণমূলকে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ লক্ষ কন্ঠে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে যুবসমাজকে বাম-বিরোধিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন, ‘ওরা দেশে গড়বড় করার চেষ্টা করছে, আপনাদেরই জবাব দিতে হবে।’

মঙ্গলাবার রাজ্যের আগামী প্রজন্মের ছেলে-মেয়েদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বক্তব্যের শুরুতেই শুভেন্দু বলেন, ভারতকে যারা বিশ্ব গুরু বানাবে সেই ভবিষ্যৎ প্রজন্মের সকলকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পুজোর দিনে। যুব সম্প্রদায়ের সকলের জন্য কাজ করবে এই সরকার। এটা আপনাদের সরকার। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, দেশের ভোটে যারা জেতে না, গীতা পাঠ, হনুমান চল্লিশা পাঠের বিরোধিতা করে যারা, রাম মন্দির তৈরি করার বিরোধিতা করে যারা, তারা সমাজকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের জবাব দিতে হবে ভোটের সময়, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে, আপনাদের ‘মন্দির’ থেকে।

আরও পড়ুন

কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুকস্টল ঘিরে উত্তেজনা, কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ

এদিন সিপিএম ও তৃণমূলকে এক আসনে বসিয়ে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, সিপিএম ধর্ম পালনে বাধা দিত বলে অভিযোগ তাঁর। শুভেন্দুর কথায়, ‘৩৪ বছর ওরা ধর্ম পালন করতে দিত না। বলত, আমরা নাস্তিক। তার পরে যারা এল, তাদের নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে দিলেন, হিন্দু ধর্ম গন্ধা ধর্ম।’ দু’টি দলই রামমন্দিরের বিরোধিতা করেছিল বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর কথায়, ‘রামমন্দির হিন্দুদের টাকায় হয়েছিল। আর তৃণমূলনেত্রী পার্ক সার্কাসে মিছিল করে বলেছিলেন, রামমন্দির নেহি চলেগা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন। তাঁর কথায়, ‘একটা দল আছে, তারা নির্বাচনে জেতে না, রামমন্দিরের বিরোধিতা করে, ওরা এখন দেশ গড়বড় করার চেষ্টা করছে।’ শুভেন্দুর কথায়, ‘এদের বিরুদ্ধে নিজের ঘরে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় বলুন।’ শুভেন্দু বলেন, ‘২০২৫-এ কাকদ্বীপে মাকালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। আর মহালয়াতে তৃণমূল নেত্রীকেই প্রিজন ভ্যানে তুলল দিল্লি পুলিশ।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments