ওয়েব ডেস্কঃ জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্টেশনে মানুষের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল।যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৪ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বর পর্যন্ত স্পেশাল লোকাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। রেলের তরফে জানানো হয়েছে, আপ-ডাউন মিলে এই সময় হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে ১৬টি, বালি ও ব্যান্ডেলের মধ্যে ২টি এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে ২টি স্পেশাল ইএমইউ লোকাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনই সমস্ত স্টেশনে থামবে।
হাওড়া-ব্যান্ডেল বিশেষ ইএমইউ লোকাল ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়া শুরু করবে বিকেল ৫.২০ থেকে। ব্যান্ডেলে পৌঁছবে সন্ধ্যা ১৪ নভেম্বর সন্ধ্যায়। ব্যান্ডেল-হাওড়া গামী লোকাল ট্রেনগুলি ব্যান্ডেল থেকে সন্ধ্যার ছাড়বে। অন্যদিকে রেললাইনের রক্ষণাবেক্ষণের জন্য ১৫ নভেম্বর হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া, ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান সহ একাধিক শাখার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। শুধু ট্রেন বাতিলই নয়. দুটি ট্রেনকে মাঝপথে ২৫ মিনিট নিয়ন্ত্রণও করা হবে বলে সূত্রের খবর।
১৩ নভেম্বর পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর হাওড়া ডিভিশনে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। ব্যান্ডেল স্টেশন থেকে বাতিল করা হয়েছে ৭টি ট্রেন।




