Home রাজ্য ভোরে কেঁপে উঠল উত্তরবঙ্গ

ভোরে কেঁপে উঠল উত্তরবঙ্গ

0
ভোরে কেঁপে উঠল উত্তরবঙ্গ

ওয়েব ডেস্কঃ ভোরের নিস্তব্ধতা ভেঙে আচমকাই কেঁপে উঠল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার ভোরে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে।

শুধু উত্তরবঙ্গ নয়, প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিনের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। গভীর রাতে আচমকা ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

উল্লেখযোগ্য বিষয়, বুধবার সকালেও নেপালে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তার কম্পনও অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। পরপর দু’দিন ভূমিকম্পে কেঁপে ওঠায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের মধ্যে।