HomeTop Newsভাইফোঁটায় ভাইয়ের কল্যাণে কী কী করবেন? জেনে নিন

ভাইফোঁটায় ভাইয়ের কল্যাণে কী কী করবেন? জেনে নিন

ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কল্যাণ কামনা করবেন দিদি ও বোনেরা

ওয়েব ডেস্ক : আজ দীপাবলি আর দুদিন পরেই ভাই ফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কল্যাণ কামনা করবেন দিদি ও বোনেরা। আর সঙ্গে থাকবে এলাহী খাবার-দাবার এবং উপহারের আদান-প্রদান।

ভাইফোঁটার থালায় অবশ্যই রাখবেন গঙ্গাজল, শিশির, দূর্বা, প্রদীপ, ধুপকাঠি, শঙ্খ, মিষ্টি। ভাইফোঁটা দেওয়ার আগে স্নান সেরে শুদ্ধ কাপড়ে বসবেন। ভাইকে চন্দনের ফোঁটা দিতে হবে।

ভাইফোঁটায় ভাইকে ৫ বা ৭ রকমের মিষ্টি দেবেন। মিষ্টি মুখ না করিয়ে তবেই উপহার দিতে হবে। এছাড়াও ভাইয়ের কল্যাণ এই দিন কোনও মন্দিরে পুজোও দিতে পারেন।

পঞ্জিকা মতে মঙ্গলবার দুপুর ২.২ মিনিটে পড়ছে ভাইফোঁটার তিথি। থাকবে বুধবার দুপুর ৩.৫৪ মিনিট পর্যন্ত।

ভাই বা বোন যদি বই পোকা হয় তাহলে উপহারে তাঁর পছন্দের বই রাখতে পারেন। এছাড়াও বোনকে উপহার হিসেবে স্কিন কেয়ারের জিনিস বা মেকআপের জিনিসও দিতে পারেন। এছড়াও উপহারের লিস্টে রাখতে পারেন চকলেট।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments