HomeTop Newsআলোর উৎসবে ঝলমলে বলিউড, তারকাদের দীপাবলি উদযাপনে জমজমাট সোশ্যাল মিডিয়া

আলোর উৎসবে ঝলমলে বলিউড, তারকাদের দীপাবলি উদযাপনে জমজমাট সোশ্যাল মিডিয়া

আলো ঝলমলে রাত, তারকাদের মেলা! দীপাবলির সেলিব্রেশনে জমজমাট বলিউড

ওয়েব ডেস্ক : বাঙালির দীপাবলি আর অবাঙ্গালীদের দিওয়ালি। বলিউডে আজ চলছে দিওয়ালি সেলিব্রেশন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা ক্যাফ, সকলেই সোশ্যাল মিডিয়ায় দিওয়ালি উদযাপনের ছবি পোস্টের সঙ্গে ভক্তদের দিওয়ালির শুভেচ্ছা জানালেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই সেলিব্রিটিদের দীপাবলি উদযাপনের ছবি চোখে পড়ার মতো।

সেই রকমই প্রিয়াঙ্কা চোপড়া সুদূর আমেরিকা থেকেই দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতিকে নিয়ে।

 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

ঠিক একইভাবে ইনস্টাগ্রামে প্রদীপের ছবি পোস্ট করে ভক্তদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।

দক্ষিণী তারকা রাম চরণও নিজের এক্স স্যান্ডেলের দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার সকল ভক্তদের শুভ দীপাবলীর শুভেচ্ছা। এই উৎসবের দিন সকলের জীবনে আনন্দ, শান্তি, ভালোবাসা বয়ে আনুক’।

অন্যদিকে বলিউড সুন্দরী ক্যাটরিনা ক্যাফ তাঁর স্বামী ভিকি কৌশলের সঙ্গে এবং তার ছেলে ভিভানের প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন। এবং ভক্তদের দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা, করন জোহার সারা আলি খানও পিছিয়ে পড়েননি ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানাতে।

কারিনা কাপুর খানও তাঁর পরিবারের সঙ্গেই দীপাবলি উদযাপনের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

 

বলিউডে যাকে ফিটনেস ম্যান বলা হয় অর্থাৎ অক্ষয় কুমারও এই উৎসবের দিনে নিজের পরিবারের সঙ্গে নিজের বাবা-মায়ের ছবিতে ফুলমালা অর্পণ করে দীপাবলি উদযাপন করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments