HomeTop Newsট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা, মধ্যবর্তী ভোটে বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

ট্রাম্পের দুর্গে ডেমোক্র্যাটদের হানা, মধ্যবর্তী ভোটে বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির

ওয়েব ডেস্ক : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কার মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। ৩ নভেম্বরের ভোটে টেক্সাস, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও ওহাইওর মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ডেমোক্র্যাটরা একাধিক আসন দখল করেছে। টেক্সাসে রিপাবলিকান কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। সাউথ ক্যারোলিনাতেও জয় পেয়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন রয় কুপার। ওহাইওতেও রিপাবলিকানদের হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। ফলে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়েই তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভোটে মূল্যবৃদ্ধি, জ্বালানির দাম এবং ইরান যুদ্ধের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটারদের একাংশের ক্ষোভও প্রতিফলিত হয়েছে ফলাফলে। এই নির্বাচন ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনের উপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments