ওয়েব ডেস্ক: আজ বৃহস্পতিবার। কেমন কাটবে সকল রাশির জাতক-জাতিকাদের দিন।
মেষ : মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা থাকলেও আয় বাড়বে। কর্মক্ষেত্র মোটামুটি চলনসই। কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ। শুভকর্মে অর্থ ব্যয়। বন্ধু সান্নিধ্যে আনন্দ বৃদ্ধি। বিরূপ সমালোচনার সম্মুখীন। কোনও আনন্দদায়ক সংবাদলাভ। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে হবে।
বৃষ : দিনটা আনন্দের মধ্যেই কাটবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও অর্থোন্নতির ক্ষেত্রে অনুকূল দিন। কোনও উৎসাহবর্দ্ধক সংবাদ লাভ। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কারও অনুরোধ রক্ষার্থে কোথাও যেতে পারেন। কোনও নতুন দ্রব্যলাভ।
মিথুন : সামান্য মানসিক চাপ থাকলেও অন্যান্য পরিবেশ আংশিক অনুকূলে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কোনও ঝঞ্ঝাট বিচলিত করতে পারে। সামান্য আয় বাড়বে। গৃহে কারো সাথে অশান্তি। বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি।
কর্কট : আর্থিক বিষয়ে দুশ্চিন্তা দেখা দেবে। মানসিক শান্তির অন্তরায় হবে এমন কোনও ঘটনা ঘটতে পারে। ঘনিষ্ঠ কারও জন্য দুশ্চিন্তা দেখা দেবে। কর্ম ও আয়ের ক্ষেত্র সবিশেষ প্রসারিত হবে না।
সিংহ : দিনটা আনন্দদায়ক তবে শেষভাগে কোনও লক্ষণীয় ঘটনা ঘটতে পারে যা মানসিক প্রফুল্লতা নষ্ট করবে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ ঘটবে। কোনও গুণী ব্যক্তির সাথে পরিচয় ও অপ্রত্যাশিত কোনও যোগাযোগ আনন্দ দেবে।
কন্যা : অন্যান্য পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও কর্মক্ষেত্রে ও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ থাকবে। শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কারও সঙ্গে মনোমালিন্য। পারিবারিক দুর্ভাবনা বর্তমান থাকবে।
তুলা : কর্মক্ষেত্র কিছুটা চিন্তা বৃদ্ধি করলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ কমবে না। কোনও ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উদ্বেগ দেখা দেবে। কোনও আত্মীয় বা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে লক্ষণীয় কোনও পরিবর্তন না হলেও যোগাযোগের পক্ষে অনুকূল দিন। কোনও যোগাযোগ উৎসাহিত করবে। আর্থিক অবস্থার সামান্য পরিবর্তন হবে। বন্ধুসঙ্গ প্রীতি বৃদ্ধি। কোনও গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ হবে। শুভকর্মে অর্থ ব্যয়।
ধনু : দিনটা আনন্দদায়ক। শেষভাগে লক্ষণীয় কোনও ঘটনা ঘটতে পারে। মানসিক প্রফুল্লতা নষ্ট হতে পারে। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন। পুরনো কোনও বন্ধুর সাথে যোগাযোগ হবে। বয়স্কের প্রীতিভাজন হবেন। কোনও গুণী কিংবা বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হবে।
মকর : শারীরিক ও মানসিক দিক থেকে সব সময়ই একটা উদ্বেগ এবং দুশ্চিন্তা আচ্ছন্ন করে রাখবে। কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকলেও কাজে লাগবে না। টুকটাক অর্থাগম হলেও আহামরি কোনও উন্নতির আশা নেই। যে কাজেই হাত দিন না কেন উদ্বেগ একটা থাকবেই।
কুম্ভ : কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও শারীরিক ও মানসিক দিক থেকে শান্তির অভাব থাকবে। নিকট কারও সাথে মনোমালিন্য ও কোনও কথায় আঘাত পেতে পারেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আর্থিকক্ষেত্র কোনও রকম চলনসই। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
মীন : পূর্বের তুলনায় দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। সামান্য আয় বাড়ালেও ব্যয়চাপ ও মানসিক দুশ্চিন্তা কমবে না। কোনও ব্যাপারে সাময়িকভাবে মানসিক উদ্বিগ্নতা দেখা দেবে। কোনও শুভ প্রচেষ্টার পক্ষে দিনটা অনুকূলে। কোনও সুসংবাদ পেতে পারেন। কথাবার্তায় সংযত না হলে কারও সাথে অযথা মনোমালিন্যের সৃষ্টি।




