HomeTop Newsনভেম্বরের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?

নভেম্বরের শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব বাংলায় কতটা? আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ওয়েব ডেস্ক : এক ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই অপর আরেক ঘূর্ণিঝড়ের ঘন্টা বাজতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও তৎসংশ্লিষ্ট পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে পরিণত হয়েছে। যেকোনো সময় উপকূলের উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এখন প্রশ্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে কি বাংলায় বৃষ্টি হতে পারে?

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা, হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু-র দ্রুত শক্তি সঞ্চয় হচ্ছে। ২ নভেম্বর সকালের মধ্যে ঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩রা নভেম্বর সকালের মধ্যে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় চমক, থাকছেন অক্ষয়, সঞ্জয়

উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments