ওয়েব ডেস্ক : রবিবার ঠাকুরনগরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর এই প্রথম মতুয়া সম্প্রদায়ের ঘরে পা শুভেন্দু অধিকারীর। নিজের সরকারি গাড়ি ছেড়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর শান্তনু ঠাকুরের গাড়িতে চেপে ঠাকুরবাড়িতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে কামনাসাগর সহ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দিরও ঘুরে দেখেন। ঠাকুরবাড়িতেই মধ্যাহ্নে সারেন মধ্যাহ্নভোজন। এর পরেই মতুয়া গোঁসাই সম্মেলনে উপস্থিত হয়ে মতুয়াদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন মতুয়াদের উদ্দেশ্যে তিনি জানান, ‘রাজ্যের ৭০টি বিধানসভা নির্বাচনে মতুয়ারা আমাদের জয়ী করেছেন। এই সরকার আপনাদের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক এর মত ঠাকুরবাড়িকে বিভাজন করতে দেব না। বনগাঁ, রানাঘাট, বারাসাতের জেলে যদি এমন কোনও মতুয়া উদ্বাস্ত থাকেন, যিনি বিনা বিচারে জেল খাটছেন, তাহলে আমরা তার মুক্তির ব্যবস্থা করব। বাড়ি তৈরি করে দেব, জমি দেব’।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, ‘মতুয়া বোর্ড পুনর্গঠন করে মতুয়াদের উন্নয়নের ৫০ কোটি টাকা ব্যয় করা হবে। আপনারা যে কোনও প্রকল্পের আবেদন করতে পারবেন। নিশ্চিত থাকুন, কাজ হয়ে যাবে’।




