ওয়েব ডেস্ক: দেশ রাজ্যকে অস্থির করার প্রচেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে ঠাকুরনগরে এসে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর অভিযোগ, দেশকে অশান্ত করে তুলতে দিমাগী নকশাল, মাওবাদী, আরশোলা, ছারপোকা একজোট হয়েছে। একবার উদ্বাস্তু হতে হয়েছে।
বিগত সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, মতুয়াদের জন্য সরকার কিছুই করেনি। তাঁদের জন্য কোনও উন্নয়ন করা হয়নি। বাংলা থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ তৈরি হয়ে যেত। গোটা ভারতবর্ষে মতুয়া সমাজের নয়নেরমনি মন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আড়াই লক্ষ সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। অনেককে সিডুলকাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না। তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
এদিন তিনি বলেন, ঠাকুরনগর সেজে উঠবে বিজেপির উন্নয়নে। তাঁর কথায় নাগরিকত্ব না থাকার জন্যে যে সব মতুয়ারা ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তাঁরা CAA সার্টিফিকেট পেলেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। তাঁদের নথি সংক্রান্ত প্রয়োজনীয় সাহায্য সরকারের তরফে করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী।




