HomeTop Newsফের অন্নপূর্ণা অ্যাপ্লাই করা যাবে?

ফের অন্নপূর্ণা অ্যাপ্লাই করা যাবে?

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা নতুন করে আবেদন গ্রহণ করা হবে

২০২৬-র মে মাসে নতুন সরকার তৈরি হয়েছে বাংলায়। আর বিজেপি সরকার আসার পরেই ঘোষণা হয়েছিল প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৩০০০ টাকা। অনেকের অ্যাকাউন্টেই প্রতিমাসে টাকা ঢুকলেও অনেকে এখনও আবেদন করেও পাননি টাকা। সেপ্টেম্বরে ৩০০০ টাকা পেয়েছিলেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তা। ১৫ তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যায়।

তবে জানা গিয়েছে, পুনরায় যাচাই-বাছাই করে আরও উপভোক্তা সংখ্যা বাড়ানোর হয়েছে অন্নপূর্ণা যোজনায়। অনেক যোগ্য মহিলাই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই বিভিন্ন প্রান্তে আন্দোলন চালিয়েছে। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘অ্যাকাউন্ট ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা বর্তমানে আটকে রয়েছে। তবে তারা যাতে অক্টোবরে কিস্তির টাকা সহ নভেম্বরের টাকাও সহজে পেয়ে যান, সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অযোগ্যদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে’।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা নতুন করে আবেদন গ্রহণ করা হবে। সেই সময়ে রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবিরে আয়োজন করা হবে। বর্তমানে অনলাইন পোর্টাল এবং অফলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া বন্ধ করার রয়েছে। এখনও যারা আবেদন করতে পারেননি, তারা নতুন করে আগামী মাসে সুযোগ পেতে পারেন। তবে এখনও পর্যন্ত আবেদন গ্রহণের নির্দিষ্ট তারিখ ও শিবিরের বিস্তারিত সূচি প্রকাশিত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments