HomeScrollচোরবাগান দুর্ঘটনায় নিহত পিয়ালী প্রামানিকের বাড়িতে মুখ্যমন্ত্রী

চোরবাগান দুর্ঘটনায় নিহত পিয়ালী প্রামানিকের বাড়িতে মুখ্যমন্ত্রী

শোকার্ত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: চোরবাগানের দুর্ঘটনায় মৃত পিয়ালী প্রামানিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার আরামবাগের মলয়পুরের বালিয়া গ্রামে পিয়ালীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শোকার্ত পরিজনদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পরিবারের দেখভালের দায়িত্ব দেন আরামবাগ ও পুরশুড়ার দুই বিধায়ককে। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত ক্ষতিপূরণের চেকও তুলে দেওয়া হয় মৃতের পরিজনদের হাতে।

উল্লেখ্য, কলকাতার চোরবাগানে দুর্গাপুজো দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় পিয়ালী প্রামানিক, তাঁর ননদ টগর বেজ এবং টগরের নাবালক ছেলের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের উপর। পিয়ালীর ননদ টগর ও তাঁর ছেলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পাসণ্ডা গ্রামে। সেখান থেকে মলয়পুরের বালিয়া গ্রামে এসে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনায় আপনজনদের হারিয়ে শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির খোঁজ নেন শুভেন্দু। বিপর্যয়ের এই সময়ে পরিবার যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতে দুই বিধায়ককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তও নেন তিনি। ক্ষতিপূরণের চেক হস্তান্তরের পাশাপাশি পরিবারের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments