HomeTop Newsচোরবাগান মণ্ডপের বেরোনোর রাস্তায় ছিল না কোনও আলো!

চোরবাগান মণ্ডপের বেরোনোর রাস্তায় ছিল না কোনও আলো!

এত বড় পুজো, এত বড় কমিটি তারপরেও কিভাবে ঘটল এই ঘটনা?

উত্তর কলকাতার বিশিষ্ট পুজোগুলির মধ্যে চোরবাগানের পুজো অন্যতম। সেই পুজোতে শনিবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা বৃষ্টি আর মন্ডপে উপচে পড়া ভিড়ের মধ্যেই পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল বহু মানুষের। আহতদের অনেকেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই, এত বড় পুজো, এত বড় কমিটি তারপরেও কিভাবে ঘটল এই ঘটনা?

প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করতেই উঠে আসে শিউরে ওঠার মত উত্তর। জানা গিয়েছে, আচমকা বৃষ্টি, হুড়োহুড়ির ফলে পদপিষ্ঠ হয়ে অনেকেই জ্ঞান হারিয়েছিলেন। অনেককেই মোটরবাইকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রচন্ড ভিড়ে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।

আবার অনেকেই জানিয়েছেন, চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপের থেকে বের হওয়ার গেটটি ছিল অত্যন্ত ছোট। এমনকি আলোর কোনও ব্যবস্থা ছিল না। আরও জানা যায়, এই দুর্ঘটনাটি ঘটার প্রায় আধঘন্টা কোনও পুলিশ বা ভলেন্টিয়ার ছিল না। এমনকি পুজো কর্তৃপক্ষ কোনও ঘোষণা করেনি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments