HomeScrollপায়ে পায়ে ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

পায়ে পায়ে ষষ্ঠী, মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের

ওয়েব ডেস্ক: বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু দুর্গাপুজো। পঞ্চমীতে কলকাতা শহরের পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে। ষষ্ঠীতে সেই ভিড় যেন আরও কিছুটা বেড়েছে। সকাল থেকেই অনেককে দেখা গিয়েছে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে। দুপুর থেকে বিকেল গড়াতে না গড়াতেই বড় বড় পুজো মণ্ডপগুলো উপচে পড়ছে। কাশী বোস লেনেও দেখা গেল সেই ছবি।

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজোর মধ্যে কাশী বোস লেনের পুজো অন্যতম। এবারে সেখানের ভাবনা, আদিম। বিভিন্ন কারুকার্যের মাধ্যমে সেই ভাবনাকেই তুলে ধরা হয়েছে। পঞ্চমীর মতো প্রবল না হলেও ষষ্ঠীতেও সামান্য বৃষ্টি হয়েছে। কিম্তু সেই বৃষ্টিকে থোড়াই কেয়ার। ঠাকুর দেখতে বেরিয়েছেন দর্শনার্থীরা।

কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো বেহালা বড়িশা ক্লাবের এ বছরের থিম ‘কালরেখা’। ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের ঐতিহাসিক স্তম্ভ ও মূর্তির অনুকরণে সাজানো হয়েছে পুজোর মণ্ডপ। ঐতিহ্য, ইতিহাস ও শিল্পের মেলবন্ধনে বরিশা ক্লাবের পুজোর বিশেষ আয়োজন দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ষষ্ঠীতেই ম্যাডক্স স্কোয়্যারে দর্শনার্থীদের ভিড়। এদিন সকাল থেকে ভিড় হয়েছে কলেজ স্কোয়ার, দমদম পার্ক তরুণ সংঘ, বেহালা বড়িশা সর্বত্রই।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments