HomeTop Newsসিজেপির পাশে দাঁড়ানোই কাল, দেশ ছাড়া আর নির্দেশ ইমরান খানকে

সিজেপির পাশে দাঁড়ানোই কাল, দেশ ছাড়া আর নির্দেশ ইমরান খানকে

ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিল পুলিশ

বর্তমানে জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিয়ে উত্তাল দিল্লি। পথে নেমেছে বিরোধীরা। সঙ্গে তাল মিলিয়েছে বলিউডের অভিনেতা- অভিনেত্রী গায়কেরা। প্রায় প্রতিদিনই সিজেপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। তাদের বাধা দেওয়া হচ্ছে। আর এই বিক্ষোভ কর্মসূচিতেই অংশ নিয়েছিলেন বলিউডের অভিনেতা ইমরান খান।

সেটাই বোধ হয় তাঁর কাল হয়ে দাঁড়ালো। এবার তাঁকে আইনি পদক্ষেপের মুখে পড়তে হয়েছে। আমির খানের ভাগ্নে ইমরান খান যেহেতু ভারতীয় নন অর্থাৎ মার্কিন নাগরিক, সেই কারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে অংশ নেওয়ার কারণে তাঁকে এবার ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ শে অক্টোবরের মধ্যে অভিনেতাকে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। CJP-র পাশে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণেই এই নোটিশ বলে জানা গিয়েছে।

১০ই অক্টোবর সিজেপির ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যাতে অংশ নিয়েছিলেন অভিনেতা ইমরান খান। সেখানে প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছিল। তাতে ছিলেন ইমরান খানও। ১১ অক্টোবর ছেড়ে দেওয়ার হয় এবং একাধিক ধারায় FIR দায়ের করা হয়। এমনকি অভিনেতার নাগরিকত্ব নিয়ে ওঠে প্রশ্ন। যেহেতু অভিনেতা ভারতীয় নাগরিক নন, তাই ভারতীয় রাজনৈতিক আন্দোলনে যোগদান তিনি করতে পারেন না। এটি দেশের ভিসা ও অভিবাসন আইনের সরকারি লঙ্ঘন। এই নিয়ম ভঙ্গের কারণে কঠোর পদক্ষেপ নেয় পুলিশ এবং তাঁকে দেশ ছাড়া নির্দেশ দেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments