HomeTop Newsবৃষ্টিতে পিচ্ছিল রাস্তা, দুর্ঘটনার পর রং উঠল চিংড়িহাটা উড়ালপুলে

বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা, দুর্ঘটনার পর রং উঠল চিংড়িহাটা উড়ালপুলে

পর রং উঠল চিংড়িহাটা উড়ালপুলে

ওয়েব ডেস্ক: উৎসবের সৌন্দর্যায়নের চেয়ে মানুষের নিরাপত্তাই অগ্রাধিকার। বৃষ্টিতে রঙিন রাস্তা পিচ্ছিল হয়ে একের পর এক বাইক দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই চিংড়িহাটা উড়ালপুলের রাস্তা থেকে রং তুলে দেওয়ার কাজ শুরু হল। একই কারণে আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়েও রাস্তার রং মোছার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চিংড়িহাটার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হয়েছে তদন্ত।

পুজোর আগে কলকাতার একাধিক রাস্তা ও উড়ালপুলে সৌন্দর্যায়নের জন্য রং করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জেরে চিংড়িহাটা উড়ালপুলের রাস্তায় জল জমে তা পিচ্ছিল হয়ে যায় বলে অভিযোগ। এর ফলে একাধিক মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়ে। রংয়ের কারণে চালকদের চোখ ধাঁধিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অ্যান্টি-স্কিড রং ব্যবহারের পরেও কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা তদন্ত করে দেখা হচ্ছে। উড়ালপুলে রং সরানোর পাশাপাশি গতি নিয়ন্ত্রণে বিশেষ ব্লক বসানো হয়েছে।

অন্যদিকে, চিংড়িহাটার ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়েও বুধবার রাতে রাস্তার রং তুলে দেওয়া হয়। ভবিষ্যতে সৌন্দর্যায়নের কাজ চালু রাখতে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরামর্শে পিচ্ছিল-রোধী উপকরণ ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, রাস্তার সৌন্দর্য বজায় রেখেও বৃষ্টির দিনে যান চলাচল নিরাপদ রাখা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments