বর্তমানে গোটা বাংলা জুড়ে উৎসবের মরশুম। এর মধ্যেই বারবার আবহাওয়ার খামখেয়ালিপনা ভয়ে ধরাচ্ছে বাঙালির মনে। আজ চতুর্থী। কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।
প্রথমা থেকেই প্যান্ডেলগুলিতে উপচে পড়া ভিড় শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলা জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মান্নার উপসাগর ও সংলগ্ন দক্ষিণ তামিলনাড়ুর উপকূলের ওপর এটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। দক্ষিণ শ্রীলংকা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থিত ওই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী নিম্নচাপ অক্ষরেখা মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত হয়েছে।
এছাড়াও হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। বৃষ্টি হলেও ভারী দুর্যোগের কোনও সম্ভাবনা নেই।




