HomeBig Breakingবার্ণপুরে ছটপুজোয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বাবুঘাটে ইন্দ্রনীল খাঁ

বার্ণপুরে ছটপুজোয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বাবুঘাটে ইন্দ্রনীল খাঁ

ওয়েব ডেস্ক: ছটপুজো উপলক্ষে কয়েকদিন ধরেই উৎসবের আবহে মেতে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার আসানসোলের বিভিন্ন ঘাটে, পুবার্ণপুরে নেহরু পার্কের পিছনে দামোদর নদীর ঘাটে ছটপুজোতে অংশ নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি পূণ্যার্থীদের সঙ্গে নদীর ঘাটে উপস্থিত থেকে ছটপুজোতে অংশ নিলেন তিনি। পাশাপাশি পবিত্র দামোদর নদীতে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য দিলেন।

ছটপুজোর ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন মন্ত্রী। এদিন নদীর ঘাটে ছটব্রতী ও পুণ্যার্থীদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ঘাটের পাশাপাশি বার্ণপুরের দামোদর নদীর ঘাটেও ছটপুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। অন্যদিকে, এদিন বাবুঘাট পরিদর্শনে এসেছিলেন ক্রীড়া মন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ। ছটপুজো উপলক্ষ্যে সোমবার ভোরবেলা কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। এদিন তিনি ছটপুজো পালনের পরে নিজের হাতে ঘাটও পরিষ্কার করেন।

তারপরেই তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাই সুস্থতার মূল লক্ষ্য। সকলের জীবনে পরিচ্ছন্নতা খুব প্রয়োজন। পুজো-অর্চনার পাশাপাশি এদিকেই নজর দিতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারম মানুষকেও এগিয়ে আসতে হবে। তবেই দেশ এগোবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments