ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘সন্ধি’ করে নিয়ে অবশেষে রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদের নওদা থেকে নির্বাচিত আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, রেজিনগর উপনির্বাচনের সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি যে সমস্ত কথা বলেছিলেন তা ভুলে যেতে চান। হুমায়ুন দাবি করেন, অতীতের তিক্ততা ভুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে তাঁর বিস্তারিত কথা হয়েছে।
এছাড়াও হুমায়ুন জানিয়েছেন, তিনি খুব বেশি দিন পরিষদীয় রাজনীতি করতে চান না। ভবিষ্যতে তিনি সংসদীয় রাজনীতি করতে চান।তার জন্য ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদ জেলার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন
হুমায়ুন আরও বলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনের সময় রাজ্যের শাসক দল এবং সরকারের তরফ থেকে আমার দলের কর্মীদের সঙ্গে যে আচরণ করা হচ্ছিল তার জন্য নিজের মেজাজ ধরে রাখতে পারিনি। সেই কারণে উত্তেজনার বশে কিছু কথা বলে ফেলেছিলাম। এরপরই হুমায়ুন কবীর দাবি করেন, রাজনীতি করতে চেয়ে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিস্তারিত কথা হয়েছে।




