HomeBig Breakingঅভিষেকের হুইপ মানবে না সুদীপ, সংসদে পালটা নির্দেশ জারির প্রস্তুতি

অভিষেকের হুইপ মানবে না সুদীপ, সংসদে পালটা নির্দেশ জারির প্রস্তুতি

লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলকে কেন্দ্র করে সংসদে নতুন করে সংঘাতের আবহ

কলকাতা: তৃণমূলের অন্দরের সংঘাত এবার সরাসরি সংসদের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জারি করা হুইপ মানতে বাধ্য নন বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁদের গোষ্ঠীর ২০ জন সাংসদের জন্য পৃথক হুইপ জারির কথাও ঘোষণা করেছেন তিনি। ফলে মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলকে কেন্দ্র করে সংসদে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে।

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ। প্রায় ৪০ মিনিটের বৈঠক শেষে তাঁর বক্তব্য, লোকসভায় তাঁরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা। ফলে অভিষেকের জারি করা হুইপ মানার কোনও প্রয়োজন নেই। তাঁদের সাংসদদের জন্য দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার পৃথক হুইপ জারি করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে দুটি বিলকেই সমর্থনের কথা জানিয়েছেন সুদীপ।

আরও পড়ুন:

অভিষেকের ভিডিও ঘিরে পালটা অভিযোগ, লালবাজারে নালিশ, তদন্তে সাইবার ক্রাইম উইং

অন্যদিকে, অভিষেকের দাবি, খাতায়-কলমে ওই ২০ জন সাংসদ এখনও তৃণমূলের সদস্য। তাই দলের জারি করা হুইপ তাঁদেরও মানতে হবে। অন্যথায় দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের আশঙ্কা রয়েছে। এই যুক্তিতেই রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে ওই সাংসদদের ভোটদানের অধিকার আটকে দেওয়ার আর্জি জানিয়েছেন অভিষেক।

ফলে সোমবার থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনের আগে হুইপের বৈধতা এবং সাংসদদের পৃথক রাজনৈতিক পরিচয়ের প্রশ্নে নজর এখন স্পিকারের সিদ্ধান্তের দিকে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments