HomeTop Newsবঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া?

নভেম্বরের শেষলগ্নে ফের সক্রিয় হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়েব ডেস্ক : নভেম্বরের শেষলগ্নে ফের সক্রিয় হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে কি না, সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। এছাড়াও ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা উঠে এসেছে।

নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলেও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত কম। আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় কুয়াশার প্রভাব তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বঙ্গোপসাগরে নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরির সম্ভাবনা থাকলেও বাংলার জন্য এখনই বড় কোনও বিপদের ইঙ্গিত নেই। আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা কম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments