Homeবিদেশইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, জ্বলন্ত মিনিবাস নিয়ে ছুটল ট্রেন

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, জ্বলন্ত মিনিবাস নিয়ে ছুটল ট্রেন

দুর্ঘটনায় মৃত ১ আহত ৩

ওয়েব ডেস্কঃ ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ভয়াবহ দুর্ঘটনা।ঘটনায় মৃত ১ আহত ৩। সূত্রের খবর, মেদান-পেমাটাং সিয়ান্টার রুটে ট্রেনে আটকে যায় জ্বলন্ত মিনিবাস। বাসের আগুন ছড়িয়ে যায় ট্রেনে। সেই অবস্থাতেই মিনিবাসটিকে কয়েক মিটার ঘষটে নিয়ে যায় ট্রেনটি।

দুর্ঘটনার সময় সিয়ান্টার এক্সপ্রেস গন্তব্যের দিকে যাওয়ার সময় সিয়ান্টার ও দোলেক মেরাঙ্গির মধ্যবর্তী এলাকার একটি অরক্ষিত রেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আচমকাই দ্রুত গতির ট্রেনটির সামনে চলে আসে একটি মিনিবাস। সংঘর্ষে বাসটি ইঞ্জিনের সঙ্গে আটকে গেলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় গাড়িটিতে।

সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ইঞ্জিনেও। কিছুক্ষণের জন্য জরুরি ব্রেক কষে এক্সপ্রেসটিকে থামান চালক। রেলের কন্ট্রোলরুমে খবর গেলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেল আধিকারিকেরা। আগুন নিভিয়ে ট্রেনের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় মিনিবাস চালকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ট্রেনের চালক তাঁর সহকর্মী ও এক কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ইন্দোনেশিয়ার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ট্রেনের ২৬৪ জন যাত্রী সুরক্ষিত আছেন। দুর্ঘটনার পর ওই রুটের সমস্ত ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। দুর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments