HomeLive Updatesসীমাবদ্ধতা কাটিয়ে চ্যালেঞ্জকে আমি চ্যালেঞ্জ করি! বিকশিত ভারতের আশ্বাস দিয়ে মন্তব্য...

সীমাবদ্ধতা কাটিয়ে চ্যালেঞ্জকে আমি চ্যালেঞ্জ করি! বিকশিত ভারতের আশ্বাস দিয়ে মন্তব্য মোদির

দেশবাসীকে ‘ব্রেক দ্য লিমিটের’ বার্তা দিলেন প্রধানমন্ত্রী

কলকাতা: দেশবাসীকে ‘ব্রেক দ্য লিমিটের’ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের দ্রারিদ্র্যতা নিয়ে প্রাক্তন সরকারকে তুলোধনা করেলেন প্রধানমন্ত্রী। শোনালেন ‘বিকশিত ভারতের’ কথাও। সেই সঙ্গে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট তুলে ধরে বিজেপি সরকারের সাফল্যতার কথা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।
প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে কী ভাবে দ্রারিদ্র্য সীমার উপরে তুলে আনা হয়েছে সেই সাফল্যের কথা। শৌচাগার নির্মাণের কথা। বিরোধীদের নাম না-করেই মোদি বলেন, গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ ক্ষমতা দেখায়নি গরিবি দুর করা যায়। যখন ক্ষমতায় আসি তখনই কাজ শুরুর পরিকল্পনা করি। আমরা গরিবদের শক্তিশালী করেছি। এই সূত্রেই পড়ুয়াদের ‘ব্রেক দ্য রুল’কথা বলেন মেদি। সীমাবদ্ধতা কাটিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের কথা বলেন। নিজের কথা জানিয়ে বলেন, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না-পারলে আমার শান্তি নেই।

তাঁর দাবি, বর্তমান সরকার দেশকে কেবল ক্ষমতার গণ্ডিতে আটকে না রেখে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করার পথে নিয়ে গিয়েছে। নিজের সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মোদি জানান, লালকেল্লার মঞ্চ থেকে তিনিই গরিব মানুষের জন্য শৌচালয় নির্মাণের ঘোষণা করেছিলেন। ইতিহাস স্মরণ করিয়ে মোনি বলেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে আইআইটির জন্ম। আইআইটির পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

লাল ঝান্ডার ছায়ায় হারিয়েছিল শিল্পের স্বপ্ন, ৭৫ বছরে বাংলার অতীত মনে করালেন মোদি

তরুণ প্রজন্মের মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে মোদি জানান, অনেক সময় মানুষ খুব অল্পেই সন্তুষ্ট হয়ে পড়ে। কিন্তু তিনি সেখানে থেমে থাকেনি। সীমাবদ্ধ বিশ্বাস আঁকড়ে ধরে থাকার অর্থ হল নিজের স্বপ্ন এবং প্রতিভাকে গণ্ডির মধ্যে আটকে দেওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে ভারত সেই সমস্ত পুরনো সীমা ভেঙে এগিয়ে যাওয়ার তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। বাংলার মাটিতে দাঁড়িয়ে এ রাজ্যের গৌরবময় ইতিহাসের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মাটি এমন এক পুণ্যভূমি, যেখান থেকে চিরকাল নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছে। এই বাংলা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান এবং এখানকার স্বাধীনতা সংগ্রামীরা সর্বদা নিজেদের দেশকে বিশ্বের দরবারে উঁচুতে দেখতে চেয়েছিলেন। মানুষের সেই আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই দীর্ঘ সফরই বিকশিত ভারতের আসল শক্তি বলে অভিমত প্রকাশ করেন তিনি।

খড়্গপুর আইআইটি-তে ডাক্তারির কোর্স চালু হয়েছে। ওই কোর্সের পঠনপাঠন যেখানে হবে, সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। কথা বলেন আইআইটির প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গেও। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments