HomeScrollবাংলার আদিবাসী এলাকায় বিদেশি মদতে ধর্মান্তকরণ, বিস্ফোরক অভিযোগ শমীক ভট্টাচার্যের

বাংলার আদিবাসী এলাকায় বিদেশি মদতে ধর্মান্তকরণ, বিস্ফোরক অভিযোগ শমীক ভট্টাচার্যের

প্রত্যেকের নিজের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে: শমীক ভট্টাচার্য

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকায় বিদেশি অর্থের সাহায্যে পরিকল্পিতভাবে ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

পুরুলিয়ার এক রাজনৈতিক সভা থেকে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান এবং আসানসোলের বিস্তীর্ণ এলাকায় এই কর্মকাণ্ড চলছে বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রত্যেকের নিজের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। কিন্তু বিদেশি অর্থের প্রলোভন দেখিয়ে কিংবা জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপি এই ধরনের প্রচেষ্টা রুখতে রাজনৈতিকভাবে সক্রিয় থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এর আগে কলকাতার একটি খ্রিস্টান মিশনারি স্কুলে এক শিক্ষিকাকে গেরুয়া শাড়ি পরার কারণে আপত্তির মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন শমীক। ওই শিক্ষিকা বিজেপির সক্রিয় কর্মী বলেও দাবি করেন তিনি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন।

আরও পড়ুন:

তোলাবাজি করলে রেয়াত নয়, কৃষকের সম্মতি ছাড়া জমি নয়, শিল্পায়নে কড়া বার্তা তাপসের

তবে শমীকের অভিযোগ সরাসরি খারিজ করেছে খ্রিস্টান ধর্মীয় সংগঠনগুলি। কলকাতায় সাংবাদিক বৈঠক করে তাদের প্রতিনিধিরা অভিযোগের পক্ষে প্রমাণ চেয়েছেন। রোমান ক্যাথলিক আর্চডায়োসিসের ফাদার মলয় ডি’কোস্টার বক্তব্য, জোর করে ধর্মান্তকরণের কোনও প্রমাণ এখনও সামনে আসেনি। গোটা সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা অনুচিত।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ফলে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বেআইনি ধর্মান্তকরণ—এই তিনটি বিষয় ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তীব্র হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments