ওয়েব ডেস্কঃ রোগী সুবিধার্থে চালু হল এআই ভয়েস ই-প্রেসক্রিপশন। বিধাননগর বিসি রায় সুপার স্পেশালিটি হাসপাতালে মিলবে এই পরিষেবা। এই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীর যা কথোপকথন হচ্ছে, চিকিৎসক রোগীকে যা ওষুধ দিচ্ছেন তা ভয়েস রেকগনিশন করে আটোমেটিক কম্পিউটারে আপলোড হয়ে যাচ্ছে। সেই প্রেসক্রিপশন কম্পিউটারে দ্বিতীয়বার দেখে প্রিন্টআউট রোগীর হাতে তুলে দেওয়া হচ্ছে।
সম্প্রতি বিধাননগর সাব ডিভিশন হাসপাতালের নাম পরিবর্তন হয়ে বিধাননগর বিসি রায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। রাজ্যে পালবদলের পর বর্তমান সরকার স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে। নতুন নতুন প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। এই প্রক্ষিতেই এই নয়া উদ্যোগ এআই ভয়েস ই-প্রেসক্রিপশন।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ কৌশিক মুখোপাধ্যায় জানান, সম্প্রতি একমাস হলো কেবল মাত্র মেডিসিন বিভাগ শুরু হয়েছে এই প্রযুক্তি।
এআই ভয়েস ই-প্রেসক্রিপশন এর সুবিধা হল আস্তে আস্তে কাগজের ব্যবহার বন্ধ হবে।চিকিৎসক ও রোগীর কথার ভিত্তিতে রোগীর কি রোগ হয়েছে, এবং চিকিৎসক কি ওষুধ দিচ্ছেন এবং দিনে-রাত্রে কতবার খেতে হবে তা পরিষ্কারভাবে লেখা হয়ে থাকছে। ফলে সময় অনেকটা কমে গেছে রোগী দেখার ক্ষেত্রে, আগে তুলনায় অনেক বেশি রোগী দেখা যাচ্ছে।নতুন প্রযুক্তি নিয়ে খুশি হাসপাতালের সুপার পার্থ প্রতিম গুহ।




