HomeScroll‘আরএসি’ কি বন্ধের মুখে? বড় সিদ্ধান্তের পথে রেল

‘আরএসি’ কি বন্ধের মুখে? বড় সিদ্ধান্তের পথে রেল

উঠে যাচ্ছে রেলের RAC টিকিট?

নয়াদিল্লি: রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে ভারতীয় রেল। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে সরকারিভাবে কিছু জানানোও হয়নি। সূত্রের খবর, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। রেল মন্ত্রক এই নিয়ে ভাবনা-চিন্তা করছে।

সাধারণত RAC টিকিটে একটি বার্থ দু’জনকে ভাগ করে দেওয়া হয়। ফলে রাতে ঘুমোনোর সুযোগ মেলে না। পুরো টিকিটের ভাড়া দিতে হলেও, পুরো সিট না মেলায় অসন্তোষ থাকে অনেকেরই।বিশেষ করে, যদি সেই দুই যাত্রীর মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা হন- সে ক্ষেত্রে হয়রানি আরও বাড়ে। তখন নতুন সিটের ব্যবস্থা করতে টিকিট পরীক্ষককে প্রচুর কাঠখড় পোড়াতে হয়। আগে টিকিট বুকিংয়ের যন্ত্রচালিত ব্যবস্থা না থাকার ফলে হাতে লিখে বুকিং করা হত। সেই সময়েই RAC পরিষেবা চালু হয়। কিন্তু বর্তমানে এই ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন রেলের কর্তারাই। এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘কোনও যাত্রীকে ঘুমোনোর জায়গা না দিয়েও তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া ঠিক নয়।’

আরও পড়ুন 

খাড়গের পর প্রিয়াঙ্কা? কংগ্রেসের অন্দরে নতুন সমীকরণের জল্পনা

প্রসঙ্গত, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি সংসদে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে⁹। RAC ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি বিকল্প পদ্ধতি নিয়েও চিন্তা-ভাবনা করছে রেল। দু’জনকে একটি বার্থ ভাগ করে দেওয়ার পরিবর্তে প্রত্যেককে আলাদা বার্থ দেওয়া যায় কি না, দেখা হচ্ছে।কম ভাড়া নেওয়া কিংবা টিকিট আপগ্রেডের জন্য নতুন ব্যবস্থা চালু করা নিয়েও চিন্তা ভাবনা চলছে। যদিও এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments